BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে- দাবি ট্রাম্পের, তেহরান বলছে- এই কথা 'মিথ্যা ও ভিত্তিহীন'
নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, আবার যুদ্ধ শুরু হবে না - শত্রুপক্ষের কাছ থেকে এমন গ্যারান্টি পেলে চলমান যুদ্ধ বন্ধ করার জন্য তেহরানের 'সদিচ্ছা' রয়েছে।
'স্কুলের আগে সংসদ অনলাইনে করা হোক'
শিক্ষামন্ত্রী এ ধরনের প্রস্তাবনার কথা জানানোর পর এ নিয়ে নানামুখী প্রতিক্রিয়া আসছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদদের পক্ষ থেকে। বিবিসি বাংলার পাঠকরাও অনলাইনে নানা মতামত দিয়েছেন এর পক্ষে-বিপক্ষে।
শেখ হাসিনার পক্ষে ট্রাইবুনালে চিঠি পাঠানোর দাবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সেবাদাতা প্রতিষ্ঠান। প্রসিকিউশন বলছে, তারা এখনো চিঠি পায়নি।
খুন, মারামারি, বাঁশঝাড় গোয়ালঘরে মজুত- তেল নিয়ে যত তেলেসমাতি বাংলাদেশে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়মিতই 'তেলের কোনো সংকট নেই' দাবি করা হলেও ঢাকাসহ সারাদেশে ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য আজও দীর্ঘ লম্বা লাইন দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেলের। জ্বালানি বিভাগ বলছে, এপ্রিল মাসের জন্য তেলের কোনো ঘাটতি নেই। তারপরেও তেলকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটেই চলেছে।
১০ দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে: সংসদে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকারের ফ্যামিলি ও কৃষি কার্ড কর্মসূচি দেশের অর্থনীতিতে মূল্যস্ফিতি বাড়াবে কিনা এই প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি।
ইরানিদের জন্য গয়না-বাসনপত্রের মতো সাহায্য কেন তুলছে ভারতীয়রা
ভারত থেকে কেউ জমানো টাকা পাঠিয়েছেন ইরানে, কেউ নিজের গয়না, কেউবা পুরোনো দামী বাসনপত্র দান করেছেন বলে জানা গিয়েছে।
ইরান যুদ্ধে পাকিস্তান কীভাবে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হলো?
পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে রয়েছেন। আবার, ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক কেবল প্রায় ৯০০ কিলোমিটার সীমান্তেই সীমাবদ্ধ নয়। তাহলে পাকিস্তান কীভাবে ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হলো?
দুই তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
মঙ্গলবার ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।
বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আলোচনায় জ্বালনি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও এ নিয়ে শঙ্কা কাটছেনা। বাংলাদেশে কী পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে, তা দিয়ে কতদিন চলবে এমন প্রশ্নও সামনে আসছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
পাকিস্তানের বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পেছনের ইতিহাস
যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিলে ১৯৭২ সালের জানুয়ারিতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়েছিলেন। সেই ভুট্টোই দুই বছরের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছিলেন লাহোর বিমানবন্দরে।
একাত্তরের ২৬শে মার্চ ঢাকা শহরের চিত্র যেমন হয়েছিল
পঁচিশে মার্চের রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনী যে অভিযান চালিয়েছিলো তাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই রাত বাংলাদেশে ‘কালো রাত বা কালরাত্রি’ হিসেবেই পরিচিত। পরদিন অর্থাৎ ছাব্বিশে মার্চে ঢাকা শহরের চিত্র কেমন ছিলো?
যেভাবে পরিকল্পনা করা হয়েছিল 'অপারেশন সার্চলাইট'
আঠারোই মার্চ পূর্ব পাকিস্তানের ১৪তম ডিভিশনের জিওসি খাদিম হুসেইন রাজার অফিসে বসে হালকা নীল কাগজের অফিসিয়াল প্যাডের ওপর একটি সাধারণ কাঠ পেন্সিল দিয়ে ওই পরিকল্পনা লিপিবদ্ধ করেছিলেন রাও ফরমান আলী । কমাণ্ড হাউজে কোন আলোচনা ছাড়াই পাশ হয়েছিল তার পরিকল্পনা।
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
ইরানের দিক থেকে হামলা কমার যেমন লক্ষণ নেই, তেমনই শুধুই আকাশপথে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কার্যসিদ্ধি করতে পারবে না।
ইসলাম ধর্মে যেভাবে ঈদ-উল ফিতর উদযাপন শুরু হয়েছিল
ইতিহাস গবেষকদের মতে, ইসলাম ধর্মের আবির্ভাবের সাথে সাথেই ঈদের প্রচলন ঘটেনি। আর প্রাচীন বাংলার জনপদে বড় উৎসব আকারে ঈদ-উল ফিতর পালন খুব বেশি দিন আগে শুরু হয়নি।
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদীয় শব্দমালা - কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী?
বাংলাদেশে ত্রয়োদশ ��াতীয় সংসদকে ঘিরে বিশ্লেষকদের আগ্রহের অন্যতম কারণ হলো বেশ কিছু দিকের নতুনত্ব। আবার সংসদের কাজ কীভাবে চলে- তা নিয়েও কৌতুহল আছে অনেকের মধ্যে।
সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আজ শেষ দিন হলেও সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। ফলে দেশটির রাজনীতিতে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু আর আপাতত হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।



















































