আপনার সন্তানের Google অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আপনি Family Link ব্যবহার করলে, ওয়েব ব্রাউজার ব্যবহার করে আপনি সন্তানকে Gmail-এর মতো কিছু Google ওয়েবসাইটে সাইন-ইন করতে দিতে পারবেন।
গুরুত্বপূর্ণ:
- আপনি যদি "এই পরিষেবা অ্যাক্সেস করা যাচ্ছে না" সমস্যাটি দেখতে পান, তার অর্থ হল, ১৩ বছরের ((অথবা আপনার দেশে সম্মতি দেওয়ার উপযুক্ত বয়স) কম বয়সের বাচ্চা এবং ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য Google Workspace for Education-এর ক্ষেত্রে Google পরিষেবা উপলভ্য নয়।
- আপনার বয়স ১৩ বছর (অথবা আপনার দেশে প্রযোজ্য বয়স) হলে, বিভিন্ন রেঞ্জের Google ওয়েবসাইট এবং পরিষেবা অ্যাক্সেস করার জন্য আপনার অ্যাকাউন্ট আপডেট করুন।
Family Link-এর বেশিরভাগ তত্ত্বাবধান সেটিংস কাজ করবে না
আপনার সন্তান ওয়েব ব্রাউজার থেকে Google ওয়েবসাইটে সাইন-ইন করলে, এইসব সেটিংস কাজ করবে না:
- স্ক্রিন টাইমের সীমা
- ডিভাইস লোকেশন
- অ্যাপ অ্যাক্টিভিটি
- অ্যাপ ব্লক করা ও অ্যাপকে দেওয়া অনুমতি
- Google Chrome ওয়েবসাইট ও অনুমতি সংক্রান্ত বিধিনিষেধ
পরামর্শ: আপনার সন্তানের ডিভাইস ও তার অনলাইন অ্যাক্টিভিটি আরও ভালোভাবে তত্ত্বাবধান করার জন্য, আপনার সন্তানকে Android ডিভাইস বা Chromebook-এ সাইন-ইন করতে দিন।
আপনার সন্তানকে সাইন-ইন করতে দেওয়া
আপনার অনুমতি নিয়ে, ওয়েব ব্রাউজার ব্যবহার করে আপনার সন্তান কিছু Google ওয়েবসাইটে সাইন-ইন করতে এবং ইন্টারনেটে সার্চ ও ওয়েবসাইট ভিজিট করতে পারবে।
- আপনার সন্তান যে ডিভাইস ব্যবহার করতে চাইছে সেখানে ওয়েব ব্রাউজার খুলুন।
- Google-এর সাইন-ইন পৃষ্ঠায় যান অথবা Gmail-এর মতো Google ওয়েবসাইটে সাইন-ইন করুন।
- আপনার সন্তানকে তার Google অ্যাকাউন্টের ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখতে হবে।
- আপনার সন্তানের সাইন-ইন প্রসেস সম্পূর্ণ করার জন্য নির্দেশাবলী অনুসরণ করুন। অনুমতি দেওয়ার জন্য আপনাকে হয়ত নিজের Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে।
আপনার সন্তান Google ওয়েবসাইট থেকে সাইন-আউট করলে, আবার সাইন-ইন করার জন্য তাকে আপনার থেকে অনুমতি নিতে হতে পারে।
Family Link অ্যাপ ব্যবহার করে
- Family Link অ্যাপ
খুলুন।
- আপনার সন্তানের নাম বেছে নিন।
- কন্ট্রোল
অ্যাকাউন্ট সেটিংস
সাইন-ইন করার কন্ট্রোল বিকল্পে ট্যাপ করুন।
- আপনার পছন্দ বেছে নিন:
- হ্যাঁ, প্রতিবার আমাকে জিজ্ঞাসা করা হোক
- না, আমার অনুমতি ছাড়া [name]-কে সাইন-ইন করতে দেওয়া হোক
পরামর্শ: এছাড়া, আপনি যখন g.co/yourfamily লিঙ্ক থেকে আপনার সন্তানের নাম বেছে নেবেন, তখন আপনার সন্তানের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন।