যেসব বাচ্চার অ্যাকাউন্ট Family Link দিয়ে ম্যানেজ করা হয় তাদের বয়স ১৩ বছর (বা তাদের দেশে প্রযোজ্য বয়স) হলে তারা:
- ১৩ বছরের (বা তাদের দেশে প্রযোজ্য বয়স) বেশি বয়সের বাচ্চাদের জন্য অভিভাবকীয় তত্ত্বাবধান চালু রাখতে পারে
- নিজেদের Google অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারে
Google অ্যাকাউন্ট কখন আপডেট করতে হবে তা বাচ্চারা ঠিক করে
কোনও বাচ্চার বয়স ১৩ বছর (বা তার দেশে প্রযোজ্য বয়স) হলে, সে এখন নিজের অ্যাকাউন্ট আপডেট করার জন্য উপযুক্ত এই বিষয়টি জানিয়ে তাকে একটি ইমেল পাঠানো হয়। যে অভিভাবক অ্যাকাউন্টটি তত্ত্বাবধান করেন তাকেও ইমেল পাঠানো হয়।
বাচ্চা এই দুটির মধ্যে যেকোনও একটি বিকল্প বেছে নিতে পারে:
তার বর্তমান অভিভাবকীয় তত্ত্বাবধান সংক্রান্ত সেটিংস চালু রাখতে পারেবাচ্চা ইতিমধ্যে ব্যবহৃত তত্ত্বাবধান সংক্রান্ত সেটিংস চালু রাখার সিদ্ধান্ত নিতে পারে এবং ইমেলের ভিত্তিতে কোনও ব্যবস্থা না নিয়ে অভিভাবককে তার অ্যাকাউন্ট ম্যানেজ করা চালু রাখতে দিতে পারে।
পরামর্শ: আপনার সন্তান নিজের অ্যাকাউন্ট আপডেট করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তত্ত্বাবধান সংক্রান্ত সেটিংসে কোনও পরিবর্তন হয় না।
অ্যাকাউন্ট আপডেট করা এবং অভিভাবকীয় তত্ত্বাবধান চালু রাখার জন্য বাচ্চাকে এই ধাপগুলি অনুসরণ করতে হবে:
- নিজের ইনবক্সে যাওয়া।
- "তোমার Google অ্যাকাউন্ট আপডেট করার জন্য রেডি?" এই ইমেলটি খুলে পড়া।
- তোমার অ্যাকাউন্ট আপডেট করো বেছে নেওয়া।
- নিজের অ্যাকাউন্টের সেটিংস পর্যালোচনা করা।
- আমি সম্মত বেছে নেওয়া।
১৩ বছরের (বা তাদের দেশে প্রযোজ্য বয়স) বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে তত্ত্বাবধান কীভাবে কাজ করে তা জানুন।
পরামর্শ: বাচ্চাদের বয়স ১৬+ হয়ে গেলে তারা সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তও নিতে পারে এবং অ্যাকাউন্ট আপডেট করার সময় তত্ত্বাবধান বন্ধ করে দিতে পারে।
তত্ত্বাবধান কখন বন্ধ করতে হবে তা বাচ্চারা ঠিক করে
১৩ বছরের (বা আপনার দেশে উপযুক্ত বয়স) বেশি বয়সের বাচ্চাদের অ্যাকাউন্ট তত্ত্বাবধানের অধীনে থাকলে বা তারা অ্যাকাউন্ট আপডেট করলে, তত্ত্বাবধান বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।
কোনও বাচ্চা নিজের অ্যাকাউন্টের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিলে এবং তত্ত্বাবধান বন্ধ করে দিলে- বাচ্চারা নিজেদের Google অ্যাকাউন্ট ব্যবহার করে আর YouTube Kids দেখতে পাবে না। আগে ব্লক করা ভিডিও ও চ্যানেল অ্যাপে দেখানো হতে পারে।
- YouTube-এ ম্যানেজ করা অভিজ্ঞতা বন্ধ হয়ে যাবে।
- কোনও বাচ্চা নিজে থেকে Google Wallet বা Google Pay-তে পেমেন্ট কার্ড যোগ করতে পারবে।
- ফোন বা স্মার্টওয়াচ থেকে বাচ্চারা পেমেন্ট কার্ড সরিয়ে দিতে পারবে।
- বাচ্চারা Google Wallet-এ পেমেন্ট কার্ডের পাশাপাশি পিতামাতার তত্ত্বাবধান বন্ধ হওয়ার আগে যোগ করা পেমেন্ট কার্ড ব্যবহার করে এগুলি করতে পারবে:
- দোকানে কন্ট্যাক্টলেস পেমেন্ট ট্রানজ্যাকশন করতে।
- Google Pay বোতামে ক্লিক করে অ্যাপ বা ওয়েবসাইটে পেমেন্ট করতে।
- অনলাইনে দ্রুত চেক-আউট করার জন্য Chrome-এ পেমেন্টের তথ্য অটোফিল করতে।
- Google জুড়ে Google Play Store, YouTube এবং আরও অনেক ক্ষেত্রে পেমেন্ট করতে।
পরামর্শ: অতিরিক্ত সুরক্ষার জন্য, কোনও বাচ্চার বয়স ১৩ বছর (অথবা আপনার দেশ অনুযায়ী উপযুক্ত বয়স) হওয়ার আগে যোগ করা কোনও পেমেন্ট পদ্ধতি তার অ্যাকাউন্ট আপডেট করার পরেও ব্যবহার করা চালিয়ে যেতে চাইলে, সেক্ষেত্রে অনলাইন, অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা অথবা Google জুড়ে ট্রানজ্যাকশন করার আগে, এককালীন CVV কোড কনফার্মেশন প্রয়োজন হবে।
- এই ধরনের তত্ত্বাবধানের ফিচার সেট-আপ করা:
- ডাউনটাইম সেট-আপ করা।
- অ্যাপ ব্লক করা বা অনুমতি দেওয়া।
- 'লোকেশন শেয়ারিং' বন্ধ হয়ে যাবে এবং বাচ্চারা সেটি আবার চালু করতে চায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
- অভিভাবক Family Link থেকে তার বাচ্চার করা ট্রানজ্যাকশন দেখতে পারবেন অথবা নতুন ট্রানজ্যাকশন করা হলে সেই বিষয়ে ইমেল বিজ্ঞপ্তি পাবেন।
- অভিভাবক তার বাচ্চার জন্য পেমেন্ট কার্ড যোগ করতে বা সরাতে পারবেন।
- Family Link বা ইমেল বিজ্ঞপ্তির মাধ্যমে অভিভাবক তার বাচ্চার ট্রানজ্যাকশনের উপরে নজর রাখতে পারবেন।
- অভিভাবক Wallet পাসের ফিচারে তার বাচ্চার অ্যাক্সেস ব্লক করতে পারবেন।
পরামর্শ:
- কোনও বাচ্চা তার Google অ্যাকাউন্ট আপডেট না করলে, তা তত্ত্বাবধান করা হবে।
- কোনও বাচ্চা যদি তার অ্যাকাউন্ট আপডেট না করে এবং তত্ত্বাবধান থেকে বেরিয়ে যায়, তাহলে, এরপরেও অভিভাবক, কার্ড ইস্যুকারীর সাইট বা অ্যাপ থেকে সরাসরি তার বাচ্চার করা ট্রানজ্যাকশনের উপরে হয়ত নজর রাখতে পারবেন।
- তত্ত্বাবধান থেকে বেরিয়ে আসার পরে, কোনও বাচ্চা দোকান থেকে কিছু কিনলে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে, অনলাইন এবং অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা করার জন্য তার Google অ্যাকাউন্টে থাকা যেকোনও পেমেন্ট কার্ড ব্যবহার করতে পারবে। তত্ত্বাবধান থেকে বেরিয়ে আসার পরে যাতে কোনও বাচ্চা কার্ড ব্যবহার করা চালিয়ে যেতে না পারে, তার জন্য অভিভাবক, তার বাচ্চা তত্ত্বাবধান থেকে বেরিয়ে আসার আগেই পেমেন্ট কার্ডটি সরিয়ে দিতে পারেন। কোনও বাচ্চা তত্ত্বাবধান থেকে বেরোনোর উপযুক্ত হওয়ার আগেই এই বিষয়ে ইমেলের মাধ্যমে অভিভাবককে তা মনে করানো হবে। তত্ত্বাবধান থেকে বেরিয়ে যাওয়ার সময় বাচ্চার Google অ্যাকাউন্টে থাকা কার্ডগুলি অভিভাবক আর সরাতে পারবেন না।
- কেনাকাটা ও ডাউনলোডের ব্যাপারে অনুমোদন: যদি কোনও বাচ্চাকে আগে সব Google Play কন্টেন্টের জন্য অভিভাবকের অনুমতি নিতে হতো, তাকে শুধু পেড কন্টেন্টের জন্য অনুমতি নিতে হবে। কেনাকাটা করার জন্য তাকে আগে অভিভাবকের অনুমতি নিতে না হলে, কিছুই পরিবর্তন হবে না।
- অভিভাবকীয় নিয়ন্ত্রণ: কোনও বাচ্চা নিজের Google অ্যাকাউন্ট ম্যানেজ করা শুরু করলে, অ্যাকাউন্টে অভিভাবকীয় নিয়ন্ত্রণ আর প্রযোজ্য হবে না। তার ব্যবহৃত তত্ত্বাবধানে থাকা প্রতিটি ডিভাইসের জন্য সে আবার অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট-আপ করতে পারবে।