আপনার ১৩ বছরের (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) কম বয়সের বাচ্চার জন্য আপনি Google অ্যাকাউন্ট তৈরি করতে ও Family Link-এর সাহায্যে সেটি ম্যানেজ করতে পারবেন। তত্ত্বাবধানে থাকা Google অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সন্তান Search, Chrome ও Gmail-এর মতো Google প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবে। তার তত্ত্বাবধানের জন্য আপনি অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট-আপ করতে পারবেন।
আপনার সন্তান ১৩ বছরের (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) বেশি বয়সের হলে, সে নিজের Google অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে। সে নিজের Google অ্যাকাউন্ট তৈরি করার পরে, আপনি Family Link-এর মাধ্যমে অভিভাবকীয় নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান সেট-আপ করতে পারবেন। আপনার সন্তান, ১৩ বছরের (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) বেশি বয়সের হলে সে বা আপনি যেকোনও সময় তত্ত্বাবধান বন্ধ করতে পারবেন। আপনার সন্তান তত্ত্বাবধান বন্ধ করলে, আপনাকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে এবং আপনার সন্তানের তত্ত্বাবধানে থাকা ডিভাইস সাম���িকভাবে লক হয়ে যাবে। বর্তমান কোনও Google অ্যাকাউন্টে কীভাবে তত্ত্বাবধান যোগ ও ম্যানেজ করতে হয় সেই সম্পর্কে আরও জানুন।
আপনার সন্তানের বয়স ৯ বছরের কম হলে এবং সে Pixel Tablet ব্যবহার করলে, আপনি Gmail আইডি ও পাসওয়ার্ড ছাড়াই Google অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন।
আপনি সন্তানের অ্যাকাউন্টে কার্যকর Gmail আইডি যোগ করতে চাইলে, যেকোনও সময় তা করতে পারেন।
পরামর্শ: আপনার সন্তান যাতে নির্দিষ্ট কিছু অ্যাপ ও পরিষেবা অ্যাক্সেস করতে পারে সেই জন্য আপনাকে তার অ্যাকাউন্টে Gmail আইডি ও পাসওয়ার্ড যোগ করতে হতে পারে। আপনি ব্লক করা অ্যাপ থেকে বা Family Link-এর মাধ্যমে আপনার সন্তানের অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারেন।
অ্যাকাউন্ট তৈরি করা
আপনার সন্তানের Google অ্যাকাউন্ট তৈরি করতে মোটামুটি ১৫ মিনিট সময় লাগবে।
- Google অ্যাকাউন্ট তৈরি করুন পৃষ্ঠায় যান।
- আপনার সন্তানের অ্যাকাউন্ট তৈরি করতে স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
- আপনার সন্তানের নাম, জন্মতারিখ ও তার পছন্দের ইমেল আইডির মতো তথ্য আপনাকে লিখতে হবে।
- আপনার সন্তানের অ্যাকাউন্টের জন্য অভিভাবকের সম্মতি জানাতে আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন এবং সম্মতি জানানোর পছন্দের পদ্ধতি বেছে নিন।
পরামর্শ: অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে স্ক্রিনে কনফার্মেশন দেখানো হবে।
গুরুত্বপূর্ণ: আপনি ইউরোপীয় ইউনিয়নে বসবাস করলে এবং আপনার সন্তানের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হলে, পরিবর্ত পদ্ধতি হিসেবে নতুন Android ডিভাইস সেট-আপ করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
- Family Link খুলুন
.
- আপনি Family Link অ্যাপ ইনস্টল করে না থাকলে, শুরু করতে Family Link সেট-আপ করার পৃষ্ঠা দেখুন।
- স্ক্রিনের উপরে বাঁদিকে, আপনার সন্তানের প্রোফাইল
সন্তানকে যোগ করুন
বিকল্প বেছে নিন।
- অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।
- আপনার কাজ শেষ হলে স্ক্রিনে কনফার্মেশন দেখানো হবে।
Android 5.0 বা এর পরের যেকোনও ভার্সনে চলে এমন ডিভাইস সেট-আপ করার সময় আপনার ১৩ বছরের (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) কম বয়সের বাচ্চার জন্য Google অ্যাকাউন্ট তৈরি করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
- নতুন ডিভাইস চালু করে সেট-আপ করার জন্য স্ক্রিনে দেখানো নির্দেশাবলী ফলো করুন।
- আপনাকে Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে বলা হলে, অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্পে ট্যাপ করুন। "অ্যাকাউন্ট তৈরি করুন" বিকল্প দেখতে না পেলে, আরও বিকল্প
আমার সন্তানের জন্য বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সন্তানের নাম, জন্মতারিখ, লিঙ্গগত পরিচয়, ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখুন।
- আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করার ব্যাপারে নির্দেশাবলী অনুসরণ করে অভিভাবকের সম্মতি জানান এবং আপনার সন্তানের অ্যাকাউন্টের জন্য সেটিংস বেছে নিন।
ChromeOS M128 বা এর পরের যেকোনও ভার্সনে চলে এমন ডিভাইস সেট-আপ করার সময় আপনার ১৩ বছরের (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) কম বয়সের বাচ্চার জন্য Google অ্যাকাউন্ট তৈরি করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
- আপনার ডিভাইস সেট-আপ করতে, সেটি চালু এবং অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।
- আপনাকে Chromebook-এর সেট-আপ বেছে নিতে বলা হলে, সন্তানের জন্য
পরবর্তী বিকল্প বেছে নিন।
- সন্তানের Google অ্যাকাউন্ট
পরবর্তী বিকল্প বেছে নিন।
- সন্তানের জন্য Google অ্যাকাউন্ট তৈরি করুন
পরবর্তী
হ্যাঁ, চালিয়ে যাও বিকল্প বেছে নিন।
- আপনার সন্তানের নাম, জন্মতারিখ, লিঙ্গগত পরিচয়, ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখুন
- আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করার ব্যাপারে নির্দেশাবলী অনুসরণ করে অভিভাবকের সম্মতি জানান এবং আপনার সন্তানের অ্যাকাউন্টের জন্য সেটিংস বেছে নিন।
আগেই সেট-আপ করা Android ডিভাইসে
- ডিভাইসে আগে থেকেই আছে এমন অ্যাকাউন্ট সরান।
- আপনার সন্তান অ্যাক্সেস করুক বলে চান না এমন অ্যাপ, ফটো ও অন্যান্য ডেটা ডিভাইস থেকে মুছে দিন।
- ডিভাইসে নতুন অ্যাকাউন্ট যোগ করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
- আপনাকে Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে বলা হলে, অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্পে ট্যাপ করুন। আপনি "অ্যাকাউন্ট তৈরি করুন" বিকল্প দেখতে না পেলে, আরও বিকল্প
আমার সন্তানের জন্য বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সন্তানের নাম, জন্মতারিখ, লিঙ্গগত পরিচয়, ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখুন।
- আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করার ব্যাপারে নির্দেশাবলী অনুসরণ করে অভিভাবকের সম্মতি জানান এবং আপনার সন্তানের অ্যাকাউন্টের জন্য সেটিংস বেছে নিন।
Gmail আইডি ও পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট তৈরি করুন
গুরুত্বপূর্ণ: Gmail আইডি ও পাসওয়ার্ড ছাড়া আপনার সন্তানের জন্য Google অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে অভিভাবকের অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন।
- অভিভাবকের অ্যাকাউন্টের মাধ্যমে ডিভাইস সেট-আপ করার জন্য Pixel Tablet চালু করুন এবং স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করুন।
- সেটিংস
দেখুন।
- সিস্টেম
একাধিক ব্যবহারকারী বিকল্পে ট্যাপ করুন।
- "একাধিক ব্যবহারকারীকে অনুমতি দিন" বিকল্প চালু করে
সন্তানকে যোগ করুন।
- প্রম্পট করা হলে, হ্যাঁ, চালিয়ে যাও বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সন্তানের নাম লিখে পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সন্তানের প্রাথমিক তথ্য লিখে পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- Gmail আইডি সহ বা ছাড়া চালিয়ে যাওয়ার বিকল্প আপনাকে দেখানো হবে। হ্যাঁ, Gmail আইডি ছাড়া চালিয়ে যাও বিকল্প বেছে নিয়ে প্রোফাইল ছবি ঠিক করতে স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করুন।
- গোপনীয়তার তথ্য পর্যালোচনা করুন।
- সম্মতি জানাতে অভিভাবকের Google অ্যাকাউন্টের সাথে যুক্ত পাসওয়ার্ড লিখুন এবং পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- অভিভাবকীয় নিয়ন্ত্রণ সংক্রান্ত সেটিংস পর্যালোচনা করে পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রিন ভালো করে দেখে নিয়ে পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- আপনার কাজ শেষ হলে স্ক্রিনে কনফার্মেশন দেখানো হবে।
পরামর্শ: ইমেল আইডির (@glimitedaccount.com) মতো কিছু দেখতে পাচ্ছেন? এটি আপনার সন্তানকে পরিষেবা দেওয়ার জন্য অটো-জেনারেট করা হয়, এটি বৈধ ইমেল আইডি নয়।
Gmail আইডি ও পাসওয়ার্ড সহ অ্যাকাউন্ট তৈরি করা
আপনার সন্তানের জন্য ইমেল আইডি ও পাসওয়ার্ড সহ অ্যাকাউন্ট তৈরি করলে সে Search, Chrome ও Gmail-এর মতো Google প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবে।
- Pixel Tablet চালু করে ডিভাইস সেট-আপ করতে স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করুন।
- Google অ্যাকাউন্ট তৈরি করতে বলা হলে:
- অ্যাকাউন্ট তৈরি করুন
আমার সন্তানের জন্য
যাওয়া যাক! বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাকাউন্ট তৈরি করুন
- আপনার সন্তানের নাম, জন্মতারিখ, লিঙ্গগত পরিচয়, ইমেল আইডি ও পাসওয়ার্ড লিখুন।
- আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করার ব্যাপারে নির্দেশাবলী অনুসরণ করে অভিভাবকের সম্মতি জানান এবং আপনার সন্তানের অ্যাকাউন্টের জন্য সেটিংস বেছে নিন।
আপনার কাজ শেষ হলে স্ক্রিনে কনফার্মেশন দেখানো হবে।
সমস্যার সমাধান করা
আপনার সন্তানের আগে থেকেই আছে এমন Google অ্যাকাউন্টের জন্য কীভাবে তত্ত্বাবধান সেট-আপ করতে হয় জানুন।
আমি আগে থেকেই আছে এমন Google অ্যাকাউন্ট মুছে দিয়ে Family Link-এর মাধ্যমে আবার সেটি তৈরি করতে চাই
Gmail আইডি শুধু একবার ব্যবহার করা যায়। আপনি কোনও ইমেল আইডি মুছে দিলে আর সেটি ব্যবহার করতে পারবেন না।
আপনার সন্তানের স্কুল তার জন্য Google অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছে
আপনি তার Android ডিভাইসে স্কুল অ্যাকাউন্ট আরেকজন ব্যবহারকারী হিসেবে যোগ করতে পারেন। তবে, সেই অ্যাকাউন্টে Family Link-এর মাধ্যমে অভিভাবকের তত্ত্বাবধান চালু করা যাবে না।
আপনার সন্তান ১৩ বছরের (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) বেশি বয়সের হলে এবং সে Google অ্যাকাউন্ট চাইলে, সেটি নিজেই তৈরি করে নিতে পারবে। তারপরে আপনি তার অ্যাকাউন্টে তত্ত্বাবধান সেট-আপ করতে পারবেন।
আপনার সন্তান যাতে আরও ফিচার অ্যাক্সেস করতে পারে সেই জন্য আপনি Gmail আইডি ও পাসওয়ার্ড সহ আপনার সন্তানের Google অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারেন।
আপনার সন্তান কোনও ব্লক করা অ্যাপ অ্যাক্সেস করতে চাইলে "অভিভাবককে জিজ্ঞাসা করো" বা "ঠিক আছে" বিকল্প দেখতে পাবে।
সে "অভিভাবককে জিজ্ঞাসা করো" বিকল্প বেছে নিলে আপনি অভিভাবকের অ্যাকাউন্ট ব্যবহার করে তার অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারবেন।
আপনার সন্তানের ডিভাইস থেকে তার অ্যাকাউন্ট আপগ্রেড করা
আপনার সন্তান কোনও ব্লক করা অ্যাপ অ্যাক্সেস করতে চাইলে, "তোমার অভিভাবককে তোমার Google অ্যাকাউন্টে Gmail আইডি ও পাসওয়ার্ড যোগ করতে হবে" মেসেজ দেখতে পাবে।
- অভিভাবককে জিজ্ঞাসা করো বিকল্পে ট্যাপ করতে হবে।
- প্রম্পট করা হলে অভিভাবক এখানেই আছেন বিকল্পে ট্যাপ করতে হবে।
- অভিভাবকের অ্যাকাউন্ট বেছে নিন।
- আপনার পাসওয়ার্ড লিখুন।
- আপনার সন্তানের প্রাথমিক তথ্য লিখে পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- আপনার সন্তানের জন্য Gmail আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করুন।
- পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- গোপনীয়তার তথ্য পর্যালোচনা করে সম্মতি জানান।
- আপনার কাজ শেষ হলে স্ক্রিনে কনফার্মেশন দেখানো হবে।
আপনার ডিভাইস থেকে সন্তানের অ্যাকাউন্ট আপগ্রেড করা
আপনার সন্তান কোনও ব্লক করা অ্যাপ অ্যাক্সেস করতে চাইলে, "তোমার অভিভাবককে তোমার Google অ্যাকাউন্টে Gmail আইডি ও পাসওয়ার্ড যোগ করতে হবে" মেসেজ দেখতে পাবে।
- অভিভাবককে জিজ্ঞাসা করো বিকল্পে ট্যাপ করতে হবে।
- আপনার সন্তানকে তার ডিভাইসে অভিভাবক এখানে নেই
হ্যাঁ, আমার অভিভাবককে ইমেল পাঠাও বিকল্পে ট্যাপ করতে বলুন।
- ইমেল পাঠানো হয়েছে বলে সন্তানের ডিভাইসে বিজ্ঞপ্তি দেখানো হবে।
- তারপরে ঠিক আছে বিকল্পে ট্যাপ করতে হবে।
- অভিভাবকের ডিভাইসে, ইমেল খুঁজে নিয়ে Gmail অ্যাড্রেস তৈরি করুন বিকল্পে ট্যাপ করতে হবে।
- আপনাকে প্রম্পট করা হলে সন্তানের জন্মতারিখ লিখুন।
- Gmail আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করুন।
- গোপনীয়তার তথ্য পর্যালোচনা করুন।
- সম্মতি জানাতে আপনার Google অ্যাকাউন্টের সাথে যুক্ত পাসওয়ার্ড লিখুন এবং পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
- হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।
আপনার সন্তানের জন্য Google অ্যাকাউন্ট তৈরি করতে, আপনাকে সম্মতি জানাতে হয়। সম্মতি জানানোর একটি উপায় হল আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করা। আপনাকে কোনও ফি চার্জ করা হবে না, কিন্তু আপনার কার্ডের উপর সাময়িক অনুমোদন প্রয়োগ করা হতে পারে যাতে সেটি বৈধ বলে যাচাই করা যায়। অধিকাংশ ক্ষেত্রে, ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে সাময়িক অনুমোদন সরিয়ে নেওয়া হয়।