Google-এ আমরা আপনার অনলাইনে সুরক্ষিত থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। আপনার Google অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, নিচে উল্লেখ করা ধাপগুলি নিয়মিত অনুসরণ করতে বিশেষভাবে সাজেস্ট করছি।
গুরুত্বপূর্ণ: Google লাল, হলুদ বা নীল বিস্ময়বোধক চিহ্নের সাহায্যে আপনার Google অ্যাকাউন্টে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সাজেশন দিতে পারে। আরও জানতে, 'সাজেস্ট করা অ্যাকশন' বিভাগে যান।
সাজেস্ট করা অ্যাকশন
"সাজেস্ট করা অ্যাকশন" কথাটির পাশে বিস্ময়বোধক চিহ্ন থাকার অর্থ হল, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য Google আপনাকে কিছু কার্যকর পদক্ষেপ নিতে সাজেস্ট করছে। রঙের ভিত্তিতে গুরুত্বের মাত্রা নির্ধারিত হয়:
- নীল: নিরাপত্তা সংক্রান্ত পরামর্শের জন্য।
- হলুদ: গুরুত্বপূর্ণ ধাপের জন্য।
- লাল: জরুরি বিজ্ঞপ্তির জন্য।
টিক চিহ্ন সহ সবুজ শিল্ড আইকনের অর্থ হল আপনার অ্যাকাউন্টে সব ঠিক আছে এবং অবিলম্বে কোনও ��্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তি চেক করতে:
- আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
- সাজেস্ট করা অ্যাকশন বিকল্পে ক্লিক করুন।
- এর ফলে আপনাকে নিরাপত্তা যাচাই বিভাগে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার অ্যাকাউন্টের সুরক্ষা উন্নত করতে ব্যক্তিগত সাজেশন পাবেন।
"সাজেস্ট করা অ্যাকশন" দেখতে না পাওয়ার অর্থ হল আপনার জন্য Google-এর কোনও সুরক্ষা সংক্রান্ত সাজেশন নেই। তবে, নিজের Google অ্যাকাউন্টে নিরাপত্তা লেভেল পর্যালোচনা করতে পারেন:
- আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন
নিরাপত্তা ও সাইন-ইন বিকল্পে ক্লিক করুন।
- স্ক্রিনের একদম উপরে, সাজেশন অনুযায়ী সব অ্যাকশন নেওয়া হলে, এই পৃষ্ঠাতে একটি সবুজ শিল্ড দেখা যাবে।
- সবুজ বর্ম দেখা গেলে বুঝতে হবে, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে। এছাড়াও, আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য এটি আপনাকে নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দিতে পারে।
পরামর্শ: আপনি যদি সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বা এমন কেউ হোন যার অনলাইন অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে, তাহলে উন্নত সুরক্ষা প্রোগ্রাম সম্পর্কে জানুন।
ধাপ ১: নিরাপত্তা যাচাই করা
আপনার Google অ্যাকাউন্টের জন্য পছন্দমতো নিরাপত্তা সংক্রান্ত সাজেশন পেতে, নিরাপত্তা যাচাই বিকল্পে যান, এতে অন্তর্ভুক্ত:
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প যোগ বা আপডেট করুনআপনার রিকভারি ফোন নম্বর এবং ইমেল আইডি হল শক্তিশালী নিরাপত্তা টুল। এই যোগাযোগের তথ্য়ের সাহায্যে নিচের কাজগুলি করা যাবে:
- কাউকে অনুমতি ছাড়া আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা থেকে বিরত রাখা।
- আপনার অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি হলে সেই সম্পর্কে সতর্কতামূলক মেসেজ পাওয়া।
- সাইন-ইন করতে না পারলে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনা।
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প কীভাবে যোগ বা পরিবর্তন করবেন তা জানুন।
পাসওয়ার্ডের একটি সহজ ও সুরক্ষিত বিকল্প হিসেবে আপনি পাসকী ব্যবহার করতে পারবেন। পাসকী ব্যবহার করে, আপনি এগুলি দিয়ে নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন:
- ফিঙ্গারপ্রিন্ট
- ফেস স্ক্যান
- ফোনের স্ক্রিন লক, যেমন পিন
পাসওয়ার্ডের মতো পাসকী শেয়ার, কপি, লিখে রাখা বা ভুলবশত অন্য কাউকে দেওয়া যায় না। এর ফলে ফিশিংয়ের বিরুদ্ধে আরও বেশি সুরক্ষা পাওয়া যায়।
হ্যাকার আপনার পাসওয়ার্ড চুরি করে নিলেও, ২-ধাপে যাচাইকরণ ফিচার চালু থাকলে সে আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবে না। টেক্সট মেসেজ কোডের সাথে সংশ্লিষ্ট সাধারণ ফিশিং টেকনিক যাতে আপনার অ্যাকাউন্টের ক্ষতি না করতে পারে, সেজন্য আরও শক্তিশালী দ্বিতীয় যাচাইকরণ ধাপ বেছে নিন:
- নিরাপত্তা কী (যাচাইকরণের সবচেয়ে সুরক্ষিত ধাপ)
- Google প্রম্পট (টেক্সট মেসেজ কোডের থেকেও বেশি সুরক্ষিত)
আরও বেশি সুরক্ষা: উন্নত সুরক্ষা প্রোগ্রাম
আপনি যদি সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বা এমন কেউ হোন যার অ্যাকাউন্ট অনলাইন অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে, তাহলে আরও উন্নত লেভেলের সুরক্ষার জন্য উন্নত সুরক্ষা প্রোগ্রামে নথিভুক্ত করার কথা বিবেচনা করুন। 'উন্নত সুরক্ষা' সেটিং ফিশিং থেকে রক্ষা করতে নিরাপত্তা 'কী' ব্যবহার করে, এছাড়া এই প্রোগ্রামে অসুরক্ষিত অ্যাপ ব্লক করার মতো সুরক্ষা সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়।
সংবেদনশীল তথ্য আরও ভালোভাবে সুরক্ষিত করতে, কোন কোন অ্যাপ আপনার অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করতে পারবে তা পর্যালোচনা করে অপ্রয়োজনীয় অ্যাপগুলি মুছে দিন।
স্ক্রিন লক সেট করা থাকলে কেউ বিনা অনুমতিতে আপনার ডিভাইস ব্যবহার করতে পারবে না। আপনার Android ডিভাইসে কীভাবে স্ক্রিন লক সেট করবেন তা জানুন।
পরামর্শ: অন্যান্য ডিভাইস এবং কম্পিউটারে কীভাবে স্ক্রিন লক যোগ করতে হবে তা জানতে, প্রস্তুতকারকের সহায়তা সংক্রান্ত সাইটে যান।
ধাপ ২: আপনার সফ্টওয়্যার আপডেট করা
আপনার ব্রাউজার, অপারেটিং সিস্টেম বা অ্যাপ পুরনো হয়ে গেলে, সফ্টওয়্যার হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত নাও থাকতে পারে। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য, আপনার সফ্টওয়্যার আপডেট করে রাখুন।
আপনার ব্রাউজার আপডেট করাআপনার ব্রাউজারের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন কিনা ভালো করে দেখে নিন।
কীভাবে Google Chrome আপডেট করতে হবে জানুন।
পরামর্শ: কীভাবে অন্যান্য় ব্রাউজার আপডেট করতে হবে, তা জানতে ডেভেলপারের সহায়তা সংক্রান্ত সাইটে যান।
আপনার অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন কিনা তা ভালো করে দেখে নিন।
- Android ডিভাইস আপডেট করুন: আপনার Android ভার্সন কীভাবে চেক করে আপডেট করবেন তা জানুন।
- Chromebooks আপডেট করুন: আপনার Chromebook-এর অপারেটিং সিস্টেম কীভাবে আপডেট করবেন তা জানুন।
পরামর্শ: অন্য ডিভাইস ও কম্পিউটার কীভাবে আপডেট করতে হয় ��া জানতে প্রস্তুতকারকের সহায়তা সংক্রান্ত সাইট দেখুন।
আপনার অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করুন।
- Android অ্যাপ আপডেট করা: Android ডিভাইস-এ ও মানানসই Chromebooks-এ কীভাবে আপনার Android অ্যাপ আপডেট করতে হবে তা জানুন।
- আপনার অ্যাপ আপ-টু-ডেট আছে কিনা তা নিশ্চিত করতে, আপনার Android ডিভাইসের 'অটোমেটিক অ্যাপ আপডেট' চালু করুন।
- Google Play Protect চালু করুন: Google Play Protect ক্ষতিকারক অ্যাপ থেকে Android ডিভাইস সুরক্ষিত রাখতে সাহায্য করে।
- কীভাবে Google Play Protect চালু করতে হয় তা জানুন।
পরামর্শ: অন্য ডিভাইসে ও কম্পিউটারে অ্যাপ কীভাবে আপডেট করতে হয় তা জানতে প্রস্তুতকারকের সহায়তা সংক্রান্ত সাইট দেখুন।
ধাপ ৩: অনন্য, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা
একাধিক সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করা নিরাপদ নয়। একটি সাইটের পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে, এটি ব্যবহার করে আপনার একাধিক সাইটের অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যেতে পারে।
প্রতিটি অ্যাকাউন্টের জন্য শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি করেছেন কিনা তা ভালো করে দেখে নিন।
আপনার পাসওয়ার্ড ম্যানেজ করাপাসওয়ার্ড ম্যানেজার আপনাকে শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি ও ম্যানেজ করতে সাহায্য করতে পারে। Chrome বা অন্য বিশ্বস্ত Password Manager প্রাদানকারীর একটি Password Manager ব্যবহার করার কথা বিবেচনা করুন।
পরামর্শ: আপনার Google অ্যাকাউন্টে সেভ করা কোনও পাসওয়ার্ড দুর্বল কিনা, প্রকাশ হয়ে যেতে পারে কিনা অথবা একাধিক অ্যাকাউন্টে আবার ব্যবহার করা হয়েছে কিনা তা চেক করতে, পাসওয়ার্ড চেক-আপ ব্যবহার করুন।
আপনি Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড, Google ছাড়া অন্য কোনও সাইট অ্যাক্সেস করার জন্য লেখার সময়, বিজ্ঞপ্তি পেতে চাইলে, Chrome-এ পাসওয়ার্ড সতর্কতা চালু করুন। এইভাবে কোনও সাইট Google-এর নকল করলে তা জানতে পারবেন এবং পাসওয়ার্ড চুরি হয়ে গেলে আপনি এটি পরিবর্তন করতে পারবেন।
পরামর্শ: অ্যাকাউন্ট সুরক্ষার অতিরিক্ত স্তর যোগ করতে, ২-ধাপে যাচাইকরণ চালু করুন।
ধাপ ৪: অপ্রয়োজনীয় অ্যাপ এবং ব্রাউজার এক্সটেনশন মুছে দেওয়া
আপনার ডিভাইসে আরও অ্যাপ ইনস্টল করা হলে, এটির ঝুঁকি বেড়ে যাতে পারে। যেসব ডিভাইসের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস আছে, সেগুলিতে শুধু আপনার প্রয়োজনীয় অ্যাপ এবং ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করুন। আপনার ব্যক্তিগত তথ্য আরও ভালো করে সুরক্ষিত রাখতে, অজানা অ্যাপ বা অজানা সোর্স থেকে পাওয়া অ্যাপ ইনস্টল করবেন না।
কীভাবে আপনার ডিভাইস থেকে অ্যাপ এবং এক্সটেনশন আনইনস্টল করতে হবে তা জানুন:
পরামর্শ: কীভাবে অন্যান্য ডিভাইস এবং ব্রাউজার থেকে অ্যাপ ও এক্সটেনশন সরিয়ে দিতে হবে তা জানতে, ডিভাইস বা ব্রাউজারের সহায়তা সংক্রান্ত সাইটে যা��।
ধাপ ৫: সন্দেহজনক মেসেজ ও কন্টেন্ট থেকে সুরক্ষিত রাখা
হ্যাকাররা ইমেল, টেক্সট মেসেজ, ফোন কল এবং ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের কোনও সংস্থা, পরিবারের সদস্য বা সহকর্মী হিসেবে প্রস্তুত করতে পারে।
সন্দেহজনক অনুরোধ এড়িয়ে চলা- আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না। Google কখনই ইমেল, ফোন বা মেসেজ করে আপনার পাসওয়ার্ড জানতে চাইবে না।
- আপনার ব্যক্তিগত বা আর্থিক অবস্থা সম্পর্কিত তথ্য জানতে চেয়ে পাঠানো কোনও ইমেল, টেক্সট, ওয়েবপৃষ্ঠা বা ফোন কলের উত্তর দেবেন না।
- বিশ্বাসযোগ্য নয় এমন ওয়েবসাইট বা প্রেরকের পাঠানো কোনও ইমেল লিঙ্ক, মেসেজ, ওয়েবপেজ বা পপ-আপে ক্লিক করবেন না।
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, Gmail অটোমেটিক সন্দেহজনক ইমেল শনাক্ত করে। এই বিল্ট-ইন সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে, আপনি নিজেই সন্দেহজনক ইমেল এবং সেটিংস শনাক্ত করতে পারবেন:
- কোনও Gmail মেসেজ নকল কিনা তা চেক করুন।
- ইমেল আইডি ও প্রেরকের নাম মিলছে কিনা তা ভালো করে দেখে নিন।
- Gmail-এ কোনও সন্দেহজনক ইমেল পেলে, স্প্যাম বা ফিশিং হিসেবে অভিযোগ করুন। এটি Google-কে ভবিষ্যতে স্ক্যামারদের আটকানোর ব্যাপারে সাহায্য করে।
- আপনার Gmail সেটিংস চেক করুন এবং দেখে নিন কোনও অজানা অ্যাক্টিভিটি হচ্ছে কিনা।
পরামর্শ: আপনি নিজের কম্পিউটারে Gmail ব্যবহার করলে, কোনও লিঙ্কে ক্লিক না করে, লিঙ্কের দিকে পয়েন্ট করুন। স্ক্রিনের নিচে বাঁদিকে, ওয়েব অ্যাড্রেস দেখুন এবং এটি যথাযথ কিনা তা দেখে নিন।
Google Chrome ওSearch এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সন্দেহজনক কন্টেন্ট ও অবাঞ্ছিত সফ্টওয়্যার সম্পর্কে আপনাকে সাবধান করা যায়।
Chrome ও Search-এ এইসব সতর্কতা কীভাবে ম্যানেজ করতে হয় তা জানুন।
আপনার অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি লক্ষ্য করলে
আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে সাহায্য ���রার জন্য় এই ধাপগুলি অনুসরণ করুন।