গুরুত্বপূর্ণ: লিঙ্ক করা অ্যাপ Google-এর বাইরের কোম্পানি বা ডেভেলপাররা তৈরি করে থাকে। আপনি বিশ্বাস করেন এমন লিঙ্ক করা অ্যাপের সাথেই শুধুমাত্র ডেটা শেয়ার করুন। Google আপনার অনুমতি ছাড়া লিঙ্ক সেট-আপ করে না।
সহায়ক ফিচার আনলক করতে, আপনি নিজের Google অ্যাকাউন্ট এবং Google ছাড়া অন্যান্য ডেভেলপারের অ্যাপের মধ্যে ডেটা শেয়ার করার বিকল্প বেছে নিতে পারেন।
Google-এর মাধ্যমে সাইন-ইন করুন
'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার, আপনার আগে থেকে থাকা Google অ্যাকাউন্ট ব্যবহার করে সহজে ও নিরাপদে অ্যাপে সাইন-ইন করতে সাহায্য করে। 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করলে, আলাদা আলাদা অ্যাপে বারবার ইউজারনেম ও পাসওয়ার্ড লিখতে হবে না।
অ্যাপে সাইন-ইন করার জন্য ৩টি উপায়ে Google অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন:
- 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম: অ্যাপে সাইন-ইন করার জন্য 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' সুবিধা কখনও ব্যবহার না করে থাকলে, অ্যাপটি পছন্দমতো সেট না করা 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' বোতাম দেখায়। লিঙ্ক করা অ্যাপে আগে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে থাকলে, এটি আপনার প্রোফাইল ছবি ও ইমেল আইডি সহ পছন্দমতো সেট করা বোতাম দেখায়।
- Google সাইন-ইন প্রম্পট: Google সাইন-ইন প্রম্পট কাজ করে এমন কোনও অ্যাপ বা পরিষেবায় গেলে, পপ-আপ হিসেবে একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এই বিজ্ঞপ্তিতে আপনাকে সাইন-আপ বা সাইন-ইন করতে বলা হয়। এতে ট্যাপ করার সাথে সাথেই, আপনি লিঙ্ক করা অ্যাপে সাইন-ইন হয়ে যাবেন।
- অটোমেটিক সাইন-ইন: আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে এবং সাইন-ইন করার জন্য লিঙ্ক করা অ্যাপের সাথে নিজের প্রোফাইলের তথ্য শেয়ার করার ব্যাপারে আগে সম্মতি দিয়ে থাকলে, অ্যাপে ফিরে আসার সময় অটোমেটিক সাইন-ইন প্রসেসটি সাইন-ইন করার ম্যানুয়াল ধাপগুলি বাদ দিয়ে দেয়।
'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' কীভাবে কাজ করে সেই সম্পর্কে আরও জানুন।
Google অ্যাকাউন্টে লিঙ্ক করা অ্যাপের অ্যাক্সেস
সহায়ক ফিচার আনলক করতে, আপনি অন্যান্য ডেভেলপারদের অ্যাপকে Google অ্যাকাউন্ট ডেটার কিছুটা অ্যাক্সেস দিতে পারেন। যেমন, কোনও ফটো এডিটর অ্যাপ, ফিল্টার প্রয়োগ করতে Google Photos-এ অ্যাক্সেসের অনুরোধ করতে পারে।
লিঙ্ক করা অ্যাপকে Google অ্যাকাউন্টে বিভিন্ন লেভেলে অ্যাক্সেস দিতে পারেন, যেমন অ্যাকাউন্টের প্রাথমিক তথ্য দেখা এবং অ্যাকাউন্টের ডেটা অ্যাক্সেস বা পরিবর্তন করার অনুমতি। Google অ্যাকাউন্টের ডেটা ম্যানেজ করার জন্য কোনও লিঙ্ক করা অ্যাপকে অ্যাক্সেস দিলে তারা আপনার Google অ্যাকাউন্টের ডেটা এডিট করতে, তৈরি করতে এবং মুছে দিতে পারবে।
অন্যান্য ডেভেলপারদের অ্যাপের সাথে Google অ্যাকাউন্ট ডেটার কিছু অ্যাক্সেস কীভাবে শেয়ার করবেন তা জানুন।
Google অ্যাক্সেস করতে পারবে এমন লিঙ্ক করা অ্যাপ অ্যাকাউন্ট
Google ছাড়া অন্য কোনও ডেভেলপার তৈরি করা অ্যাপের অ্যাকাউন্টের সাথে Google অ্যাকাউন্ট লিঙ্ক করলে, Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা ডিভাইসে সেই লিঙ্ক করা অ্যাপের সাথে ইন্টার্যাক্ট করতে পারবেন। অ্যাপ, Google পরিষেবা ও ডিভাইস জুড়ে AI অভিজ্ঞতা আনলক করতে, কিছু Google AI টুল ও অ্যাপ ব্যবহার করতে পারবেন।
যেমন, কোনও স্ট্রিমিং মিউজিক পরিষেবার অ্যাকাউন্টকে Google অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারেন, তারপর Google-কে কোনও গান চালাতে বা পডকাস্ট আবার চালু করার জন্য বলতে পারেন। Google AI-এর সাহায্যে, আপনার মিউজিক অ্যাপে প্লেলিস্টে গান যোগ করার জন্য Google AI অ্যাপ বা টুলকে বলতে পারেন। এখনও লিঙ্ক করা হয়নি এমন কোনও অ্যাপে অ্যাকশন নেওয়ার জন্য Google AI-কে বললে, আপনাকে Google অ্যাকাউন্টের সাথে সেই অ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য বলা হতে পারে। ডেভেলপার যদি Google AI-কে তার অ্যাপের সাথে কাজ করার অনুমতি দিয়ে থাকেন, তাহলে এই প্রম্পট দেখানো হবে।
অন্য ডেভেলপারদের অ্যাপের সাথে Google অ্যাকাউন্ট লিঙ্ক করা সম্পর্কে আরও জানুন।
Google AI-তে কীভাবে অ্যাপ কানেক্ট ও ম্যানেজ করতে হয় তা জানুন।
Gemini এবং AI এজেন্ট অ্যাক্সেস করতে পারে এমন লিঙ্ক করা অ্যাপ
আপনার লিঙ্ক করা অ্যাপের সাথে ইন্টার্যাক্ট করার জন্য আপনি Google AI এজেন্ট বা Gemini-কে অনুমতি দিতে পারেন। যেমন, আপনি Gemini-কে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করে কোনও ট্রাভেল অ্যাপে সাইন-ইন করার অনুমতি দিতে পারেন, যাতে এটি আপনাকে হলিডে হোম খোঁজে নেওয়া ও বুক করার কাজে সাহায্য করতে পারে।
Google AI আপনাকে কীভাবে সাহায্য করতে পারে তা দেখতে অ্যাপ খুঁজুন এবং লিঙ্ক করুন
Google কীভাবে আপনার ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে
গুরুত্বপূর্ণ: Google অ্যাকাউন্ট ও কোনও লিঙ্ক করা অ্যাপের মধ্যে লিঙ্ক মুছে দিলে, আপনি এর সাথে আগে যে ডেটা শেয়ার করেছেন, তা অ্যাপ রেখে দিতে পারে। লিঙ্ক করা অ্যাপের সাথে শেয়ার করা ডেটা মোছার জন্য, বিস্তারিত জানতে অ্যাপের ওয়েবসাইটে যান।
- Google কোনও লিঙ্ক করা অ্যাপের সাথে আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করে না।
- Google অ্যাকাউন্টের থেকে লিঙ্ক করা অ্যাপের সাথে কোন ধরনের ডেটা শেয়ার করার সম্মতি দিয়েছেন তা পর্যালোচনা করে দেখে নিতে পারেন।
- Google অ্যাকাউন্টে লিঙ্ক করা অ্যাপের যে অ্যাক্সেস রয়েছে তা আপনি যেকোনও সময় সরিয়ে দিতে পারেন।