সমস্যার কোড দেখে সমাধান করা

আপনি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করার পরেও, 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করতে না পারলে অথবা থার্ড-পার্টিকে আপনার Google অ্যাকাউন্ট ডেটার অ্যাক্সেস দিতে না পারলে, আপনি একটি সমস্যার কোড এবং মেসেজ পেতে পারেন।

কিছু সমস্যার কারণে আপনাকে সমস্যা সংক্রান্ত মেসেজ পাঠানো হয়, যেগুলি হয়তো Google-এর নিয়ন্ত্রণের বাইরে থাকে। যেমন, আপনি যে অ্যাপ বা পরিষেবা ব্যবহার করতে চান সেটি এমন অসুরক্ষিত উপায়ে সেট-আপ করা থাকতে পারে, যেটি ব্যবহার করার অনুমতি Google দেয় না।

সমস্যার কোড থেকে বোঝা যায় আপনি কেন সাইন-ইন করতে পারছেন না বা আপনার ডেটার অ্যাক্সেস দিতে পারছেন না। আপনি সমস্যার সমাধান করতে পারবেন বা সরাসরি ডেভেলপারদের সাথে সমাধানের জন্য যোগাযোগ করতে পারবেন।

থার্ড-পার্টি কানেকশনের সাথে অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা কীভাবে সমাধান করবেন তা জানুন।

400 access_ not _configured

আপনি “400 access_not_configured” সমস্যা দেখতে পেলে, এর অর্থ হল Workspace for Education অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ বা পরিষেবা সঠিকভাবে কনফিগার করেননি।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি যদি এই অ্যাপ বা পরিষেবা ব্যবহার করতে চান তাহলে Workspace-এর অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করে অ্যাপটির অ্যাক্সেস কনফিগার করতে বলুন।

400 admin_policy_enforced

আপনি “400 admin_policy_enforced” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ আপনার অ্যাকাউন্টের অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অনুমতি দেয়নি। এছাড়াও, আপনি অ্যাপ বা পরিষেবার সাথে আপনার সংস্থার নির্দিষ্ট কিছু ডেটা শেয়ার করতে পারবেন না।

আপনি অফিসের বা অন্য সংস্থার অ্য়াকাউন্ট ব্যবহার করলে এই সমস্যার মেসেজ পেতে পারেন। কখনও কখনও শুধু নির্দিষ্ট অ্যাপ বা পরিষেবা ব্লক করা হয়।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি যদি মনে করেন যে অ্য়াপ বা পরিষেবাতে আপনার অ্যাক্সেস থাকা উচিত, তাহলে আপনার সংস্থার Google Workspace অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।

400 invalid_request

আপনি “400 invalid_request” বা “অ্যাক্সেস ব্লক করা হয়েছে” সমস্যা দেখতে পেলে, এর অর্থ হল অ্যাপ বা পরিষেবাটি ভুল অনুরোধ পাঠিয়েছে। অ্যাপ বা পরিষেবা এমন একটি যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করে যা Google অনুমতি দেয় না।

Google আপনার জন্য সাইন-ইন করতে কিছু সুরক্ষিত পদ্ধতির ব্যবস্থা করেছে যাতে থার্ড-পার্টি অ্যাপ ও পরিষেবার সাথে আপনার Google অ্যাকাউন্টের ডেটা শেয়ার করা যেতে পারে। আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে, অ্যাকাউন্টের নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন অ্যাপ ও পরিষেবাকে Google ব্লক করে।

পরামর্শ: কীভাবে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার আপনার ডেটা সুরক্ষিতভাবে শেয়ার করে তা জানুন।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

400 invalid_scope

আপনি “400 invalid_scope” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হল অ্যাপ বা পরিষেবা এমন অনুমতি চাইছে যা আমরা শনাক্ত করতে পারছি না বা অ্যাপটির কাছে অনুরোধ করার অনুমতি নেই।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই অ্যাপ বা পরিষেবাতে এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

400 invalid_user

আপনি “400 invalid_user” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হল আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

অন্য একটি সঠিক ও অ্যাক্টিভ Google অ্যাকাউন্ট ব্যবহার করুন।

400 origin_mismatch বা 400 redirect_uri_mismatch

আপনি “400 origin_mismatch” বা “400 redirect_uri_mismatch” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হতে পারে:

  • এই অ্য়াপ বা পরিষেবার ডেভেলপার সঠিকভাবে তার অ্য়াপ সেট-আপ করেননি।
  • অ্যাপ বা পরিষেবাটি এমন উপায়ে আপনার ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করেছে, যা আমাদের নীতি মেনে চলেনি।

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, থার্ড-পার্টিরা 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার আগে, তাদের অ্যাপ বা পরিষেবা আমাদের কাছে রেজিস্টার করতে হবে। এছাড়া, আমাদের নিরাপত্তা স্ট্য়ান্ডার্ড এবং নীতি তাদের মেনে চলতে হবে। কোনও অ্য়াপ বা পরিষেবা আমাদের এইসব নীতি মেনে না চললে, অ্য়াপ ডেভেলপার এই সমস্যার সমাধান না করা পর্যন্ত, এই অ্য়াপকে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

400 policy_enforced

আপনি “400 policy_enforced” সমস্যার মেসেজ পেলে, আপনার Google অ্যাকাউন্ট উন্নত সুরক্ষা প্রোগ্রামের অংশ হতে পারে। আপনার অ্য়াকাউন্ট সুরক্ষিত করার জন্য, এই ��িরাপত্তা ফিচার বেশিরভাগ থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবাকে আপনার Google অ্যাকাউন্ট ডেটা অ্যাক্সেস করতে দেয় না।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

এই সমস্যার সমাধান করতে, আপনাকে উন্নত সুরক্ষা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে হবে। এর অর্থ, আপনি প্রোগ্রামের নিরাপত্তা সংক্রান্ত সুবিধাগুলি অ্যাক্সেস করতে পারবেন না।

401 errors invalid_client, deleted_client, disabled_client

“401” কোড দিয়ে শুরু সমস্যার মেসেজ পেলে, সাধারণত এর অর্থ হল ডেভেলপার তার অ্যাপটি সঠিকভাবে Google-এ রেজিস্টার করেননি।

আ��নার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, কোনও থার্ড-পার্টি ডেভেলপার 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অথবা আপনার কিছু ডেটায় অ্যাক্সেসের অনুরোধ করার আগেই Google তাকে অ্যাপ ও পরিষেবা রেজিস্টার করতে বলবে। ডেভেলপার Google-এ রেজিস্টার না করা পর্যন্ত, আমরা আপনার তথ্য শেয়ার করি না।

কিছু সমস্যার মেসেজ রয়েছে, যা আপনি পেতে পারেন:

  • 401 invalid_client: হয়তো রেজিস্ট্রেশনের সময় দেওয়া তথ্য, অ্যাপ বা পরিষেবার তথ্যের সাথে মিলছে না অথবা ডেভেলপার Google-কে সব প্রয়োজনীয় তথ্য দেয়নি।
  • 401 deleted_client: Google-এ অ্যাপ বা পরিষেবা আর রেজিস্টার করা নেই।
  • 401 disabled_client: অ্যাপ বা পরিষেবা ব্লক করা হয়েছে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

403 access_denied

আপনি “403 access_denied” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হল আপনার কাছে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অনুমতি নেই অথবা অ্যাপ বা পরিষেবার সাথে কিছু অ্যাকাউন্ট ডেটা শেয়ার করার অনুমতি নেই। এটি কয়েকটি কারণে হতে পারে:

  • অ্যাপ বা পরিষেবাটি টেস্ট মোডে আছে এবং ডেভেলপার আপনাকে টেস্ট ইউজার হিসেবে যোগ করেননি।
  • আপনি যে ধরনের Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন, সেটি থেকে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করা যাবে না অথবা আপনার কিছু অ্যাকাউন্ট ডেটা শেয়ার করা যাবে না।
    • যেমন, অভিভাবক বা পিতা ও মাতার অনুমতি ছাড়া, বাচ্চার অ্যাকাউন্ট দিয়ে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করা যাবে না।
    • আপনার সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর, আপনাকে 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' ফিচার ব্যবহার করার অনুমতি নাও দিতে পারেন অথবা নির্দিষ্ট কিছু অ্যাপ বা পরিষেবার সাথে কিছু অ্যাকাউন্ট ডেটা শেয়ার করতে নাও দিতে পারেন।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

  • অ্যাপ বা পরিষেবায় সাইন-ইন করার জন্য অন্য ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করুন।
403 disallowed_useragent

আপনি “403 disallowed_useragent” সমস্যার মেসেজ পেলে, অ্যাপ বা পরিষেবা এম্বেড করা WebView ব্যবহার করে। কোনও অ্যাপ বা পরিষেবায় ওয়েব কন্টেন্ট দেখাতে, কিছু ডেভেলপার WebView ব্যবহার করেন। এম্বেড করা WebView আপনার অ্যাকাউন্টের সুরক্ষা বিপন্ন করতে পারে কারণ এটি থার্ড-পার্টিকে অ্যাক্সেস দিয়ে আপনার ও Google-এর মধ্যে হওয়া কথোপকথনের অ্যাক্সস ও সেটিকে পরিবর্তন করার অনুমতি দেয়।

আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, সেপ্টেম্বর ৩০, ২০২১-এর আপডেট অনুসারে, Google আর এম্বেড করা WebView ব্যবহার করার অনুমতি দেয় না।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

  • শুধু থার্ড-পার্টি ডেভেলপারই অ্যাপ বা পরিষেবাতে এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।
  • অ্যাপ বা পরিষেবার কোনও ওয়েবসাইট থাকলে, আপনি নিজের ব্রাউজার থেকে সাইন-ইন করার চেষ্টা করতে পারেন।
403 invalid_account

আপনি “403 invalid_account” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হতে পারে যে আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা আছে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনার Google অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিনা দেখুন।

403 org_internal

আপনি “403 org_internal” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হল নির্দিষ্ট কোনও কোম্পানি বা সংস্থার সদস্যরাই শুধু এই অ্যাপ বা পরিষেবা ব্যবহার করতে পারবেন। যেমন, কোনও সংস্থা শুধু @example.com দিয়ে শেষ হওয়া ইমেল আইডির মাধ্যমে অ্যাপ বা পরিষেবা অ্যাক্সেস করার অনুমতি দিতে পারে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি সংস্থার মেম্বার হলে, আপনার মেম্বার অ্যাকাউন্টে সুইচ করুন।

403 rate_limit_exceeded

আপনি “403 rate_limit_exceeded” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হল অ্যাপ বা পরিষেবা বর্তমানে সাইন-ইন করার হারের সীমায় পৌঁছে গেছে। কোনও অ্যাপ বা পরিষেবা কত তাড়াতাড়ি নতুন ব্যবহারকারী পেতে পারে Google তা সীমিত করে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

আপনি পরে আবার সাইন-ইন করার চেষ্টা করতে পারেন অথবা অ্যাপের সাইন-ইন করার হারের সীমা বাড়াতে ডেভেলপার��ে অনুরোধ করতে পারেন।

403 restricted_client

আপনি “403 restricted_client” সমস্যার মেসেজ পেলে, এর অর্থ হল থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা সঠিকভাবে সেট-আপ করা হয়নি। আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে, Google থার্ড-পার্টি ডেভেলপারদের নির্দিষ্ট কিছু সুরক্ষা সংক্রান্ত শর্ত মেনে চলতে বলে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

শুধু থার্ড-পার্টি ডেভেলপারই এই সমস্যার সমাধান করতে পারবেন। এই সমস্যা সম্পর্কে অভিযোগ জানাতে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

500 internal_failure

আমরা এই অনুরোধ প্রসেস করার সময় সমস্যা হয়েছে।

এই সমস্যার জন্য আপনি কী করতে পারেন?

পরে আবার চেষ্টা করুন।

থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার অন্যান্য সমস্যাগুলি সমাধান করা

কখনও কখনও আপনি Google-এর সাহায্যে থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবায় সাইন-ইন করতে পারলেও আপনি অ্যাপ বা পরিষেবা ব্যবহার করতে পারবেন না। কোনও থার্ড-পার্টির অফার করা পরিষেবার সুবিধাগুলি Google প্রদান করে না, তাই যেসব কারণে এটি ঘটে, সেগুলি Google-এর নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু অ্য়াপ বা পরিষেবাকে আপনাকে শনাক্ত করতে সাহায্য করি।

কোনও অ্য়াপ বা পরিষেবার সাথে সম্পর্কিত সমস্যার কিছু উদাহরণ হল:

  • আপনি কোনও থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা থেকে কোনও সিনেমা কিনেছেন, কিন্তু এটি দেখতে পারছেন না।
  • আপনি থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবা থেকে কিছু কিনতে পারছেন না।
  • আপনার Google Calendar-এর ডেটা কোনও ক্যালেন্ডার অ্যাপের সাথে শেয়ার করেছেন কিন্তু আপনার ইভেন্ট অ্যাপে সেটি দেখানো হচ্ছে না।
  • আপনি Google Photos থেকে ফটো এডিট অ্যাপে কোনও ফটো শেয়ার করেছেন কিন্তু ফটো লোড হচ্ছে না।

আপনার এই ধরনের সমস্যা থাকলে, সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

কোনও থার্ড-পার্টি অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

কোনও থার্ড-পার্টি ডেভেলপারের যোগাযোগের তথ্য খুঁজতে:

  1. অ্যাপ বা পরিষেবাতে যান।
  2. আপনার কিছু Google ডেটা শেয়ার করতে, Google-এর মাধ্যমে সাইন-ইন করুন বিকল্পে অথবা কল টু অ্যাকশন বোতামে ক্লিক করুন।
    • 'Google-এর মাধ্যমে সাইন-ইন করুন' স্ক্রিনে যেতে, আপনাকে অ্য়াপ বা পরিষেবা থেকে সাইন-আউট করতে হতে পারে।
  3. ডেভেলপারের ইমেল আইডি পেতে, পরবর্তী স্ক্রিনের একদম উপরে, অ্যাপ বা পরিষেবার নাম বেছে নিন।
    • কিছু কিছু ক্ষেত্রে, ডেভেলপারের ইমেল আইডি উপলভ্য নাও হতে পারে।

সম্পর্কিত রিসোর্স

এই পৃষ্ঠায় AI প্রযুক্তি ব্যবহার করে অনুবাদ করা কন্টেন্ট থাকতে পারে। AI-এর মাধ্যমে করা অনুবাদে ভুল থাকতে পারে।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
13979301972461992171
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
70975
false
false
false
false
false